ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিশ্ব বেতার দিবস আজ

বিশ্ব বেতার দিবস আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি)। বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে এই দিবসটি পালিত হচ্ছে। বেতার দিবসের কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিও। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বেতার একটি শক্তিশালী গণমাধ্যম। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে গণমাধ্যমের স্বাধীনতা, সব ধরনের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ এবং স্বতন্ত্র বিষয়বস্তু মিডিয়া বৈচিত্র্যের অন্যতম অনুষঙ্গ। স্বাধীন গণমাধ্যম দেশ জাতির কল্যাণ ও মুক্তির আলোকবর্তিকা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশে গণমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে। দুর্যোগের এই সময়ে সঠিক বার্তা, দিকনির্দেশনা, সর্বোপরি করোনা মোকাবিলায় সরকার গৃহীত নানান উদ্যোগ এবং এই মহামারি থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এসেছে বেতার, অর্জন করেছে আস্থার জায়গা।


উল্লেখ্য, বিশ্বজুড়ে এখনও একটি জনপ্রিয় গণমাধ্যম বেতার। পৃথিবীর দুর্গম স্থানে পৌঁছানোর শক্তি রয়েছে এর। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বেতার কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


বাংলাদেশে কমিউনিটি রেডিওর সাফল্যও অনেক। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশে কমিউনিটি রেডিও বিষয়ক একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণীত হয়েছে। এক হাজার জন যুব নারী ও যুবকের অংশগ্রহণে নতুন ধারার এ গণমাধ্যমটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑